রনি ঝড়ে রংপুরের বিস্ফোরক সূচনা
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ঝড়ে বিস্ফোরক শুরু পেয়েছে রংপুর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৮.৫ ওভারে এক উইকেটে ৮৪ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন রনি তালুকদার।
.png)
ইনিংসের প্রথম বল থেকেই মারমুখী ছিলেন রনি। সেই ধারাবাহিকতায় মাত্র ১৯ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। অন্যপ্রান্তে আরেক ওপেনার নাঈম শেখ তখন ১৪ বলে মাত্র ৭ রানে অপরাজিত ছিলেন।
রনিকে থামান খুশদিল শাহ। কুমিল্লার এই পাকিস্তানি রিক্রুটের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৩১ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, শোয়েব মালিক, রনি তালুকদার, সিকান্দার রাজা, মেহেদী হাসান, বেনি হাওয়েল, হাসান মাহমুদ, রবিউল হক, রকিবুল হাসান, আজমতুল্লাহ ওমরজাই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ডেভিড মালান, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, সৈকত আলী, মুস্তাফিজুর রহমান, আশিকুর জামান, মোহাম্মদ নবী, খুশদিল শাহ, ফজল হক ফারুকী।