ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় অঙ্কের রিলিজ ক্লজে বার্সেলোনায় আর্জেন্টাইন তরুণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ২১ জানুয়ারি ২০২৩
বড় অঙ্কের রিলিজ ক্লজে বার্সেলোনায় আর্জেন্টাইন তরুণ
লুকাস রোমান

লাতিন আমেরিকাকে বলা হয় ফুটবলের উর্বরভূমি। দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে প্রতি বছরই ইউরোপে নাম লেখান প্রতিভাবানদের একাংশ। এবার আর্জেন্টাইন তরুণ লুকাস রোমানকে বড় অঙ্কের রিলিজ ক্লজ দলে টানলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

লুকাস রোমানের বয়স মাত্র ১৮। এই বয়সেই আলোচনায় তিনি। বার্সেলোনার সাথে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন লুকাস। তবে এখনই মূল দলে খেলা হচ্ছে না তার।  ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার আপাতত বার্সেলোনার ‘বি’ দলে খেলবেন। 

রোমানকে দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বার্সেলোনা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখে, ‘রোমানের দলবদলের জন্য রাজি হয়েছে বার্সেলোনা ও ক্লাব ফেরো কারিল ওয়েস্তে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সই করেছেন তিনি। রিলিজ ক্লজ ৪০ কোটি ইউরো।’

Advertisement

তরুণ এই প্রতিভাবান আর্জেন্টাইন ফুটবলারের জন্য বার্সা রিলিজ ক্লজ বেঁধে দিয়েছে ৪০ কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকা। আর্জেন্টিনার ফুটবলে দ্বিতীয় বিভাগের দল ফেরো কারিল ওয়েস্তে থেকে রোমানকে কিনেছে বার্সা। 

রোমান মূলত আক্রমণভাগের খেলোয়াড়। এই জোনের যেকোনো পজিশনেই খেলতে প্রস্তুত তিনি। মেসির মতোই বাঁ পায়ের খেলে থাকেন তিনি। উইঙ্গার হিসেবে ডান প্রান্ত দিয়ে কাট ইন করে ঢুকে বাঁ পায়ে শট নিতে দক্ষ। 

রোমানের রিলিজ ক্লজের অঙ্কই বলছে, তাকে শুধু ‘বি’ দল নয়, ভবিষ্যতে বার্সেলোনার মূল দলেও দেখা যাবে। আনসু ফাতি, গাভি, পেদ্রিদের প্রজন্মের সঙ্গে হয়তো একসময় যোগ দেবেন রোমানও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!