মিরপুরে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৭ ও ০ রানে সাজঘরে ফেরেন লিটন। অনেকেই ভেবেছিলেন হয়তো হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে পুরোনো ছন্দে ফিরবেন তিনি। কিন্তু চট্টগ্রামেও ব্যর্থ হয়েছেন এ ব্যাটার।
আগের ম্যাচের মতোই স্যাম কুরানের বলে শুন্য রানে আউট হয়েছেন লিটন। জাতীয় দলের একজন সিনিয়র ব্যাটসম্যান যদি একটি সিরিজে পুরোপুরি ব্যর্থ হন, তাহলে একটি দলের পারফরম্যান্স আর কতোটা ভালো হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না!
.png)
মিরপুরে প্রথম ম্যাচে ক্রিস ওকসের বলে মিড উইকেট দিয়ে দারুণ একটি ছক্কা মেরেছিলেন লিটন। ঠিক পরের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন লিটন। সেই ম্যাচে ২০৯ রান করে বাংলাদেশ হারে ৩ উইকেটে।
লিটন ওয়ানডেতে এর চেয়ে বাজে সিরিজ কাটিয়েছেন ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে। সেই সফরে তিন ম্যাচের ওয়ানডেতে লিটন করেছিলেন স্রেফ ৩ রান। ওই সিরিজে তিন ম্যাচের প্রতিটিতে ১ রান করে আউট হন তিনি।