ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মা হারালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ১০ মার্চ ২০২৩
মা হারালেন কামিন্স
প্যাট কামিন্স

বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথেই ভারত থেকে দেশে ফিরে গিয়েছিলেন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। এজন্য ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টও মিস করতে হয়েছে এ অজি পেসারকে।

মা মারিয়া কামিন্সের শারীরিক অসুস্থতার কারণেই দেশে ফিরেছিলেন কামিন্স। এরপর থেকে ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মায়ের পাশেই ছিলেন তিনি। তবে এরই মধ্যে ভেসে এলো দুঃসংবাদ। শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মা। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাশাপাশি টেস্ট অধিনায়কের এই অপূরণীয় ক্ষতির কারণে দুঃখ প্রকাশ করেছে। 

Advertisement

এক টুইট বার্তায় অজি ক্রিকেট বোর্ড লিখেছে, মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা প্যাট, কামিন্সের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অস্ট্রেলিয়া দল আজ শ্রদ্ধার চিহ্ন হিসেবে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্যাটের মা মারিয়া কামিন্স। তবে মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দিল্লী টেস্টের পরই অস্ট্রেলিয়ায় ফিরে যান প্যাট। এই মুহুর্তে আহমেদাবাদে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া দল।

এদিকে দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সিরিজের শেষ দুটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!