মঙ্গলবার হোম অব ক্রিকেটে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ৩টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ‘বাংলাওয়াশ’ মিশন।
.png)
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, রেহান আহমেদ, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।