ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ১৫ মার্চ ২০২৩
আইপিএলের টিকিট বিক্রি শুরু
ফাইল ফটো

ভারতের ফ্রাইঞ্চাজি ভিত্তিক টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে এখনো বাকি ১৭ দিন। এর মধ্যে অনেক দলই নিজেদের ক্রিকেটার ভিড়িয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে চমক থাকছে ভেন্যু নিয়ে। এবারের প্রিমিয়ার লিগের দলগুলো খেলবে নিজেদের শহরে। নিজেদের শহরে খেলা হওয়া আসরের টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে। এরই মধ্যে আইপিএলের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। 

গতবার শিরোপা জিতেছিল গুজরাট টাইটানস। চেন্নাই সুপার কিংকে হারিয়েছে শিরোপা জিতেছিল তারা। এবারের আসরের এই  দুই দলের ম্যাচ দিয়ে লিগ শুরু হবে। আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। সেখানে ১ লাখ ৩২ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচে অন্তত ১ লাখ দর্শক মাঠের গ্যালারিতে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে সেই ম্যাচের টিকিটও বিক্রি হচ্ছে পুরোদমে।  ২০১৯ সালের পর এ প্রথমবার ভারতের বিভিন্ন শহরে আইপিএলের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

আগামী ১ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের ম্যাচ রয়েছে। যার টিকিট মঙ্গলবার থেকেই বিক্রি শুরু হয়েছে। তারা জানিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। এদিকে গুজরাটের শুধু প্রথম ম্যাচেরই নয়, পরের দুইটি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। আর সেটাই হচ্ছে আইপিএলের সব থেকে কম দামের টিকিট। আগামী ৬ এপ্রিল ইডেনে হবে প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। তবে এ ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!