ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনলাইনে পাওয়া যাবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ১৫ মার্চ ২০২৩
অনলাইনে পাওয়া যাবে আয়ারল্যান্ড সিরিজের টিকিট
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম- ফাইল ফটো

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-২০ ও একটি টেস্ট খেলবে সফরকারীরা। এরই মধ্যে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে আইরিশরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ। এর আগে অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

Advertisement

তিনি বলেন, আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। প্রাথমিকভাবে টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে।

তবে কবে নাগাদ আসন্ন সিরিজের টিকিটগুলো অনলাইনে পাওয়া যাবে সে বিষয়ে এখানো কিছু জানায়নি বিসিবি।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!