সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের স্ত্রীর কল, তারপর যা বললেন
ইংল্যান্ডেকে ‘বাংলাওয়াশ’ করার পর এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। শুক্রবার (১৭মার্চ) সেজন্য ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে দলের বিষয়ে কথা বলেছিলেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথার বলার এক পর্যায়ে কল আসতেই দুঃখিত বলে পকেট থেকে ফোন বের করে বলেন- ‘বউ কল করেছে’। তারপর হাসতে হাসতে ফোন পকেটে রেখে দেন।
একটুপর সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সিরিজ নিয়ে নানা প্রশ্নের পর উপস্থিত একজন গণমাধ্যমকর্মী বলেন ওঠেন ‘প্রথম প্রাধান্য।’ তাতেই সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। সেখানে আলাদা মাত্র পায় হাথুরুও যোগ দেওয়ায়। তবে প্রথম প্রাধান্য হলেও হাথুরু অবশ্য সংবাদ সম্মেলনে স্ত্রীর কলে সাড়া দেননি।
.png)
এদিকে আগামীকাল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিলেটে তিনটি ওয়ানডে ও চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এই সিরিজ প্রসঙ্গে টাইগার কোচ বলেন, ‘আয়ারল্যান্ড, ভেরি ডেঞ্জারাস। কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। আমরা আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মতো করে চিন্তা করাটা কতটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য। আমরা আয়ারল্যন্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’
তিনি আরো বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি তাদের বিপক্ষেও আমাদের মানসিকতা একই। আমরা তাদের সম্মান করছি। সঙ্গে এ-ও বলতে চাই আমরা কোনো দলকে ভয় পাই না। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে এটাই আমাদের একমাত্র মন্ত্র। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা যখন আমাদের সেরা ক্রিকেট খেলি তখন যে কোনো দলকেই হারাতে পারি।’