ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৬, ১৯ মার্চ ২০২৩
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দল ঘোষণা
ছবি: সংগৃহীত

এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দল। সফরের জন্য রোববার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশে চারদিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের ম্যাচ খেলবে দুই দল। ৬ ও ৮ মে চট্টগ্রামে হবে দুটি একদিনের ম্যাচ। এরপর রাজশাহীতে তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি হবে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

Advertisement

রিজার্ভ : আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!