[ খেলা ]
জন্মদিনে যে রেকর্ড করলেন তামিম
তামিম ইকবাল
২০ মার্চ। ১৯৮৯ সালের এই দিনে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ ৩৫তম জন্মদিনে পা রাখলেন এ বাঁহাতি ব্যাটার।
বিশেষ দিনটা ব্যাট হাতে রাঙাতে পারেননি তামিম। তবে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন তিনি।
সোমবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিতের ম্যাচে অনন্য এই কীর্তি গড়তে মাত্র ১৪ রানের প্রয়োজন ছিল। প্রথম ইনিংসের নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম।
.png)
এ কীর্তি গড়তে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম খেলতে হয়েছে তামিমকে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!