সোমবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে ভূটানকে ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আজ (২০ মার্চ) দিনের আরেক ম্যাচে ভারত ৪-১ গোলে নেপালকে হারায়। তবে বাংলাদেশ ভারতের চেয়ে প্রতিপক্ষের জালে দ্বিগুণ আঘাত করেছে। পক্ষান্তরে ভূটান মাত্র একবারই খুঁজে পায় বাংলাদেশের জাল। ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে নেমে আরো এক হালি গোল দেন ফুটবলাররা।
.png)
সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করছে পাঁচ দল। ইউরোপীয় দেশ রাশিয়া সাফের চার দলের বাইরে থেকে অংশ নিয়েছে। আগামী বুধবার তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে। পাঁচ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।