[ খেলা ]
যে কারণে ঢাকায় সাকিব
ছবি: সংগৃহীত
আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এর আগে আজ বিশ্রামে টিম টাইগার্স। তবে সাকিব আল হাসান এখন অবস্থান করছেন ঢাকায়। জানা যাচ্ছে, বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হতে ঢাকায় এসেছেন তিনি।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ঢাকার একটি রেস্তোরাঁয় এসে পৌঁছেছেন সাকিব। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন।
এদিকে মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-২০তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
.png)
তবে মাঠের বাইরে সাকিবকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক বিতর্কের জন্ম দিয়েই চলেছেন তিনি।
দিন কয়েক আগে দুবাই পলাতক আসামীর সোনার দোকান উদ্বোধনের ঘটনায় দেশে তোলপাড় পড়ে গিয়েছিল। তবে সেসব সমালোচনা-বিতর্ক যেন বাইশগজের পারফরম্যান্সে বারবার থামিয়ে দেন মিস্টার সেভেন্টিফাইভ।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাকিব আল হাসান
লিংক সফলভাবে কপি হয়েছে!