ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

বৃষ্টি থামলে আয়ারল্যান্ডের সম্ভাব্য লক্ষ্য যেমন হবে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২৭ মার্চ ২০২৩
বৃষ্টি থামলে আয়ারল্যান্ডের সম্ভাব্য লক্ষ্য যেমন হবে
ফাইল ছবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রায় ১ ঘণ্টা পেরিয়ে গেলেও থামেনি বৃষ্টি। ফলে এখনো কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়েছে। তবে জানা গেছে খেলা শুরুর শেষ সময়।

ফলাফল পেতে অন্তত ৫ ওভার খেলতে হবে। আর এ জন্য বাংলাদেশ-আয়ারল্যান্ডে সিরিজের প্রথম টি-২০ শুরু করতে হবে ৫টা ৪৮ মিনিটের আগে।

বৃষ্টির কারণে এরই মধ্যে শুরু হয়েছে ওভার কর্তন। এদিকে জানা গেছে আয়ারল্যান্ডের সম্ভাব্য টার্গেট। বৃষ্টি আইনে ১০ ওভার খেলা হলে আইরিশদের করতে হবে ১২৫ রান। আর মাত্র ৫ ওভারে খেলা হলে দলটির লক্ষ্য দাঁড়াবে ৬৯ রান।

Advertisement

বৃষ্টি আসার আগে লিটন-রনিদের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টি-২০ ক্রিকেটে এটি টাইগারদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এই ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। 

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ খেলতে নেমে একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-২০তে ঘরের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

আন্তর্জাতিক টি-২০ ম্যাচ শুরু হয় ২০০৬ সাল থেকে। শুরু থেকেই বাংলাদেশ দল ক্রিকেটের ছোট এই ফরম্যাট খেলে আসছে। তবে কখনো দাপটের সাথে নিজেদের মেলে ধরতে পরেনি। তবে ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে বাংলাদেশ খেলে ফেলেছে ১৪৮ টি ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!