ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে মাইলফলক স্পর্শ করলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ২৭ মার্চ ২০২৩
যে মাইলফলক স্পর্শ করলেন তাসকিন
ছবি: সংগৃহীত

এক সময়ের হারিয়ে যাওয়া তাসকিন হয়ে উঠেছেন ভয়ংকর। লড়াইটা যেন নিজের সঙ্গে। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। এবার টি-২০ ফরম্যাটে নিজের ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন ডানহাতি এ পেসার। এমনটি ঘটেছে টি-২০ ক্যারিয়ারের ৫০তম মাইলফলক ছোঁয়ার ম্যাচ।

প্রথম টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৯.২ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ দল। তারপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। এরপর যখন খেলা শুরু হয়, আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান।

প্রথম দুই ওভারে ৩২ রান তুলে আইরিশরা ভয়ই ধরিয়ে দিয়েছিল। এমন এক ম্যাচে তাসকিন দুর্দান্ত বোলিং করেন। ইনিংসের চতুর্থ ওভারে এসে ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার। অধিনায়ক স্টারলিংসহ দুই ব্যাটারকে বোল্ড, একজনকে ক্যাচ বানান তিনি। সবমিলিয়ে ২ ওভারে ১৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তাসকিন।

Advertisement

এর আগে গত বছরের অক্টোবরে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ তার সেরা বোলিং ছিল ২৫ রানে ৪টি উইকেট। আজ গড়লেন ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪টি উইকেট 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচটি জিতেছে ২২ রানে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!