ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

দারুণ জয়ের পর যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৭, ২৭ মার্চ ২০২৩
দারুণ জয়ের পর যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের নেতৃত্বে আরো একটি ম্যাচে জয় পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে বৃষ্টি আইনে ২২ রানের জয় পেয়েছে টাইগাররা। যেখানে শুরু থেকেই দাপুটে ব্যাটিং করেছেন দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার।

ম্যাচ শেষে লিটন ও রনিকে নিয়ে অধিনায়ক সাকিবের কন্ঠে ঝরেছে প্রশংসার বাণী। তিনি বলেন, ‘আমরা এটাই চাই। এক বা দুজনের সবসময় অবদান রাখা কঠিন- এরকম অলরাউন্ড পারফরম্যান্সই দরকার। তারা (লিটন-রনি) যেভাবে ইনিংস উদ্বোধন করেছে। ম্যাচের গতি ঠিক করে দিয়েছে। আক্রমণাত্মক ক্রিকেটও খেলেছে।’

এদিকে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। শুরুর দুই ওভারে বেশ খরুচে ছিলেন নাসুম ও মুস্তাফিজ। এরপর বল হাতে তুলে নিয়ে আইরিশ ব্যাটারদের তোপের মুখে ফেলেছিলেন হাসান।

Advertisement

এরপর সময় যত গড়িয়েছে ততই তাসকিনের আগুনে পুড়েছেন আইরিশ ব্যাটাররা। এই বোলার একাই শিকার করেছেন ৪ উইকেট। অবশ্য অধিনায়ক সাকিব মনে করেন পেসারদের দারুণ পারফর্মে নতুনরা সুযোগ পাচ্ছে কম।

সাকিব বলেন, ‘নতুন ছেলেরা এসে প্যানিক হয়নি। তারা এসে পারফর্ম করতে চেয়েছে। যেভাবে বোলাররা বল করেছে, দুর্দান্ত। আমাদের আরো কয়েকজন আছে যারা আমাদের এই পেসারদের দারুণ পারফরম্যান্সের কারণে সুযোগ পাচ্ছে না।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!