বাংলাদেশ রয়েছে আয়ারল্যান্ড দল। সেখানে খেলার কথা জশ লিটলের। কিন্তু তিনি সেখানে না খেলে খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সবার মন জয় করেছিলেন। যার কারণে প্রথম আইরিশ খেলোয়াড় হিসাবে আইপিএল খেলবেন জশ লিটল।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএল । দেশে ১২টি স্টেডিয়ামে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ক্রিকেটে কার্যত অচেনা দেশের একজন ক্রিকেটারকে।
.png)
আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছিলেন আয়ারল্যান্ডের তারকা খেলোয়াড় জশ লিটল। আইপিএল নিলামে তাঁকে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস দলে নিয়েছিল ৪.৪০ কোটি টাকায়।
যদিও তাঁর বেস প্রাইজ ছিল মাত্র ৫০ লক্ষ টাকা। ২৩ বছর বয়সী জোশ লিটল আয়ারল্যান্ডের হয়ে অনেক ম্যাচ জিতেছেন। দুর্দান্ত বোলার তিনি। এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ২৫টি ওয়ানডেতে ৩৮টি উইকেট নিয়েছেন তিনি। ৫৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর ৬২টি উইকেট রয়েছে।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটল দুরন্ত পারফর্ম করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মোট ১১টি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড সফরে খেলার কথা ছিল। তবে আইপিএলের কারণে খেলা হয়নি তার।