ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বিশ্ব জিমন্যাস্টিক্সে উন্নতি করেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ৩০ মার্চ ২০২৩
বিশ্ব জিমন্যাস্টিক্সে উন্নতি করেছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এতদিন দেশের কোচ দিয়ে নানা ধরণের খেলা পরিচালনা করতো বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন। বাইরের কোনো কোচ ছিল না। তবে তুরস্কের আনাতোলিয়ায় বিশ্ব জুনিয়র জিমন্যাস্টিক্সে ফেডারেশনটি নিয়ে এসেছে বিশ্বের অন্যতম সেরা কোচ চো সং ডংকে।

তাকে এনে ফাইনাল রাউন্ডে না যেতে পারলেও সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি করেছে বাংলাদেশ দল। 

বিশ্ব জুনিয়র জিমন্যাস্টিক্সে প্যারালাল বার, ভোল্টিং’সহ একাধিক ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই জিমন্যাস্ট ম্যালটন টনি ও মং চিং ম্রো। ফাইনালে না গেলেও তাদের পারফরম্যান্সে বেশ উন্নতি ও সম্ভাবনা দেখছেন ফেডারেশনের সদস্য ও সাবেক জিমন্যাস্ট হাবিবুর রহমান জামিল। 

তুরস্কের আনাতোলিয়া থেকে তিনি জানান, ‘আমাদের দুই জিমন্যাস্ট সব বিভাগেই আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং আগের চেয়ে স্কোরিংয়ে উন্নতি করছে।’

এর আগে চো সং ডংয়ের অধীনে জিমন্যাস্টরা অলিম্পিকে পদক জেতেন। সেই কোচ এবার বিশ্ব জুনিয়র আসরে বাংলাদেশ দল নিয়ে যাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন বলে জানান জামিল।

তিনি বলেন, ‘বিশ্ব জিমন্যাস্টিক্সে তিনি অত্যন্ত সমাদৃত। তার জিমন্যাস্টরা সব সময় পদক জেতেন, তবে এবার আমাদের জুনিয়রদের নিয়ে তিনি যাওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে ৬০টিরও বেশি দেশ।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!