শুরুতেই লিটনের বিদায়
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে শুরুতেই আউট হয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ১৪ রান।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
.png)
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মার্ক আদাইরের বলে সাজঘরে ফেরেন লিটন। ডকরেলের তালুবন্দী হওয়ার আগে মাত্র ৫ রান করেন তিনি।
বাংলাদেশ দল: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদাইর, রস আদাইর, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন হ্যান্ড।