ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

আইরিশ শিবিরে শুরুতেই তাসকিনের আঘাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ৩১ মার্চ ২০২৩
আইরিশ শিবিরে শুরুতেই তাসকিনের আঘাত
তাসকিন আহমেদ

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে লড়ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এ ম্যাচে টাইগারদের দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে আইরিশরা। যেখানে স্বাগতিকদের আনন্দে ভাসিয়েছেন তাসকিন আহমেদ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ ওভারে এক উইকেটে ২২ রান। এর আগে ১৯.২ ওভারে ১২৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন পল স্টার্লিং ও রস আদাইর। প্রথম দুই ওভার দেখেশুনে খেলেন তারা। তৃতীয় ওভারে আঘাত হানেন তাসকিন। তার বলে বোল্ড হওয়ার আগে ৭ রান করেন রস।

Advertisement

এর আগে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। দলে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মার্ক আদাইরের বলে সাজঘরে ফেরেন লিটন। ডকরেলের তালুবন্দী হওয়ার আগে মাত্র ৫ রান করেন তিনি।

এরপর পাওয়ার প্লে-র ছয় ওভারের মাঝে আরো তিনবার উইকেট শিকারের আনন্দে মেতেছে আইরিশরা। যেখানে একে একে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত (৪), রনি তালুকদার (১৪) ও সাকিব আল হাসান (৬)।

তৌহিদ হৃদয় এদিন ১২ রানের বেশি করতে পারেননি। অভিষিক্ত রিশাদ হোসেন করেন ৮ রান। রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদ আউট হলে বড় বিপদে পড়ে টাইগাররা। এ সময় দলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৬১ রান।

অষ্টম উইকেটে ৩৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদ। ১৩ রানে নাসুম ফিরলে ভাঙে এ জুটি। এরপর শরিফুল ফেরেন ৫ রানে। দলের হয়ে শেষদিকে একাই লড়াই করেন শামীম।

একপ্রান্ত আগলে রেখে বাহারি সব শটে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূরণ করেন শামীম। তার ব্যাটে ভর করেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে ৫১ রান করেন তিনি।

আয়ারল্যান্ডের হয়ে মার্ক আদাইর তিন ও ম্যাথু হামফ্রেস দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, বেন হোয়াইট ও গ্যারেথ ডিলানি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!