পরে জানা গিয়েছিল, সাকিবের কাছ থেকে অর্থ পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীরা।
শুক্রবার (৩১ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে ৭ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। এদিন হারলেও সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা। এদিনও ম্যাচ শেষ হতে সাকিব দিলেন আবারো বড় মনের পরিচয়।
.png)
আজ চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা দিয়েছেন সাকিব। নগদ সেই অর্থ ম্যাচ শেষে নিজ হাতে চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছে বুঝিয়ে দিয়েছেন তিনি। এই টাকা শুধুমাত্র মাঠকর্মীদের জন্যই।
মাঠে সেই টাকা বন্টনও করে দিয়েছেন কিউরেটর বাবু। অবশ্য সাকিবের আগের বরাদ্দকৃত ১ লাখ টাকা এখনো মাঠকর্মীদের হাতে এসে পৌঁছায়নি। এ বিষয়ে কিউরেটর বাবু জানিয়েছেন যেহেতু ক্যাশ করার ব্যাপার, দ্রুতই চলে আসবে বরাদ্দকৃত সেই টাকা।