ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

হোয়াইট ওয়াশ এড়িয়ে যা বললেন স্টার্লিং

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯, ১ এপ্রিল ২০২৩
হোয়াইট ওয়াশ এড়িয়ে যা বললেন স্টার্লিং
পল স্টার্লিং। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ টি-২০তে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে সফরকারীরা।

শুক্রবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয়ে যায় সাকিবের দল। জবাবে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় আইরিশরা। 

লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। এদিন ৪১ বলে চারটি ছক্কা ও দশ বাউন্ডারিতে ৭৭ রান করেন তিনি। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন এ ব্যাটার।

Advertisement

ম্যাচ শেষে পল স্টার্লিং বলেন, ‘এ জয়ের জন্য আমাদের বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারণ। মূলত তাদের কারণেই জয় পাওয়া সম্ভব হয়েছে। আমরা গত দুই সপ্তাহ ধরে যা করেছি, তার ফল পেতে শুরু করেছি। আজকের জয়ে সকল কৃতিত্ব বোলারদের।’ 

তিনি আরো বলেন, আমরা ধীরে ধীরে উন্নতি করেছি। আমরা এখানে কিছু ভালো ফলাফল পেয়েছি। আশা করছি টেস্টেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!