ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই সিরিজ হারের দুঃস্মৃতি ভুলে ভালো কিছুর অপেক্ষায় শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৩, ১ এপ্রিল ২০২৩
দুই সিরিজ হারের দুঃস্মৃতি ভুলে ভালো কিছুর অপেক্ষায় শ্রীলংকা
শ্রীলংকা দল

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দুঃস্মৃতি ভুলে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করছে শ্রীলংকা। অন্যদিকে টেস্ট ও ওয়ানডের মত টি-২০ সিরিজও জিততে চায় নিউজিল্যান্ড।

অকল্যান্ডে বাংলাদেশ সময় ভোর ৭টায় শুরু হবে প্রথম টি-২০।

এবার নিউজিল্যান্ড সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে শ্রীলংকা। দুই ফরম্যাটে সিরিজ হারের সঙ্গে সঙ্গে আইসিসির দু’টি ইভেন্টে বড়সড় ধাক্কা খায় লংকানরা।

Advertisement

টেস্ট সিরিজের আগে শ্রীলংকার সামনে সমীকরণ ছিলো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই জিততে হবে শ্রীলংকাকে। কিন্তু দুই টেস্টেই পরাজিত হয় লংকানরা।

আবার আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিন ম্যাচই জিততে হতো শ্রীলংকাকে। কিন্তু লংকানরা ২-০ সিরিজ হারে ব্যবধানে। এভাবে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দুঃস্মৃতি টি-২০ দিয়ে ভুলতে চায় শ্রীলংকা।

দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এই সফরে এখনো কোন জয় পাইনি আমরা। এর মধ্যে সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সুপার লিগেও নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি। টি-২০ সিরিজে ভালো করতে চাই।’

এদিকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারণে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডের মত টি-২০ সিরিজে খেলবেন না অধিনায়ক টিম সাউদি, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসন।

এ অবস্থায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম লাথাম। শ্রীলংকার বিপক্ষে সিরিজে দুই নতুন মুখ চাঁদ বোয়েস ও হেনরি শিপলি। গেল সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় বোয়েসের।

টি-২০তে ২০বারের দেখায় শ্রীলংকার জয় ৭টিতে, নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়।  

নিউজিল্যান্ড দল: টম লাথাম (অধিনায়ক), চাঁদ  বোয়েস, মার্ক চাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট, হেনরি শিপলি, ইশ সোধি ও উইল ইয়ং।

শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুল্লি, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিন্দু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, প্রমোদ মধুশান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!