শনিবার (১লা এপ্রিল) প্রথমবারের মতো আসরে মোহামেডানের জার্সিতে মাঠে নেমেছিলেন সাকিব। ম্যাচটি ছিল সাভারের বিকেএসপিতে। এই সময় দেখা যায় খেলা শেষ হওয়া মাত্রই হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরেছেন তারকা এ অলরাউন্ডার।
পরে জানা গেলো, বাণিজ্যিক অনুষ্ঠানে যোগ দিতে এমন কাজ করেছেন সাকিব। তবে সাভার থেকে ঢাকার দূরত্ব বেশি নয়। তাহলে বেন হেলিকপ্টারে উঠলেন তিনি? এর উত্তরও জানা গেলো একটু পরেই।
.png)
আজ সন্ধ্যায় মোটর বাইক কোম্পানির ব্যান্ড এম্বাসেডর হিসাবে একটি প্রোগামে যাবেন সাকিব। হেলিকপ্টারে চড়ার মূল কারণ হলো সময় বাঁচানো। আর সেটির জন্যই সাকিবের এতো তাড়াহুড়া।
এর আগে মোহামেডানের হয়ে আজ প্রথমবার খেলতে নেমে পারফরম্যান্সে সাকিব ছিলেন সাদামাটা। ব্যাট হাতে ৫ রান করার পাশাপাশি বল হাতেও পাননি কোনো উইকেটের দেখা।