তবে সাকিবের জাতীয় দলের আরেক সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের ডেরায় যোগ দিয়েছেন। আইপিএলে কবে যাচ্ছেন সাকিব? এমন প্রশ্নের জবাব দিয়েছেন এ তারকা ক্রিকেটার নিজেই।
শনিবার একটি মোটরসাইকেলের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যখন জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই বোর্ড থেকে জানিয়ে দেয়া হয় আমরা কবে কবে খেলতে পারবো।’
.png)
তিনি আরো বলেন, ‘আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি অন্যান্য খেলা এলাউ করবে না। এজন্য বিসিবি সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে, আমরাও ওভাবেই এনওসি পেয়েছি।’
এদিকে আগামী ৪ এপ্রিল থেকে মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলাবেন সাকিব আল হাসান এবং তার সহকারী হিসেবে থাকবেন লিটন দাস।
মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার কারণে এখনই আইপিএলে যেতে পারছেন না সাকিব-লিটন। জানা গেছে, আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই ধরবে ইন্ডিয়ার বিমান।