কলকাতায় একাদশে সাকিবকে সাধারণত লোয়ার মিডল অর্ডারে ব্যাট করানো হয়। ফোকাস করা হয় বোলিংয়ে। কিন্তু খ্যাতিমান কোচ টম মুডি মনে করেন, সাকিবকে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানো উচিত।
চলমান আইপিএলের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিবকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। সাকিবকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলালে কলকাতারই সুবিধা হবে বলে মনে করেন মুডি।
.png)
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার বলেন, ‘সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যার ওপর দল নির্ভর করতেই পারে, শুধু বিদেশি বলেই তার ওপর আস্থা রাখা হয় না?’
ইতোমধ্যে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে বৃষ্টি আইনে ৭ রানে হেরেছে কলকাতা। অবশ্য ব্যাট হাতে আইপিএলে সাকিবের পারফর্মেন্স সুবিধার নয়। বোলার হিসেবে দারুণ করেছেন।
তবু টম মুডি বলছেন সাকিবকে ওপরে খেলানো হোক, ‘সাকিবকে সবসময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাকে চার নম্বরে খেলালে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, ব্যাটার হিসাবেই খেলতে এবং তার বোলিং দলের জন্য বোনাস। কারণ দলে যথেষ্ট স্পিনার আছে।'