ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোহিতের অন্যরকম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ৩ এপ্রিল ২০২৩
রোহিতের অন্যরকম ডাবল সেঞ্চুরি
রোহিত শর্মা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে রোববার খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচে টস করতে নেমেই টি-২০তে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন দলটির কাপ্তান রোহিত শর্মা।

ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করা অধিনায়কদের মধ্যে রোহিতই সবচেয়ে কম দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। মাত্র দুই দলের হয়েই দুই শত টি-২০তে অধিনায়কত্ব করেছেন তিনি। ভারত জাতীয় দল এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

টি-২০ ক্রিকেট ইতিহাসের তৃতীয় অধিনায়ক হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন রোহিত। তার আগে আরো দুইজন এমন কীর্তির স্বাদ পেয়েছেন। রোববারের ম্যাচ বাদে ১২২ জয়ের বিপরীতে রোহিতের হার ৭৩ ম্যাচে। বাকি ৪টি টি-২০তে কোন ফলাফল আসেনি। 

Advertisement

সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় সবার ওপরে আছেন রোহিতের সাবেক সতীর্থ মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত ৩০৭টি ২০তে অধিনায়কত্ব করেছেন। যেখানে জয়ের পাল্লাটাই ভারী তার। ১৭৯ জয়ের বিপরীতে তার হার ১২৩টি।

রোহিত-ধোনি ছাড়া এই তালিকার অপর সদস্য ড্যারেন স্যামি। দুইবারের বিশ্বকাপ জয়ী এই ক্যারিবিয়ান ২০৮টি ২০তে দলকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তার ১০৪ জয়ের বিপরীতে আছে ৯৭ হার। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!