ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে দুয়ো দেওয়া মানে ফুটবলকে অসম্মান করা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ৪ এপ্রিল ২০২৩
মেসিকে দুয়ো দেওয়া মানে ফুটবলকে অসম্মান করা
লিওলেন মেসি

প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর বেশ কয়েকবার ক্লাবটির ভক্তদের রোষের মুখে পড়েছেন লিওনেল মেসি। অনেকবারই তাদের দুয়োর মুখে পড়েছেন তিনি। যার সর্বশেষ উদাহরণ, অলিম্পিক লিওর বিপক্ষে ম্যাচটি। 

এই ম্যাচে মাঠে নামার আগেই দুয়োর শিকার হন মেসি। এমনকি মাঠে তার পায়ে বল গেলেই দুয়ো দিচ্ছিল সমর্থকরা। ম্যাচ শেষে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময়ও ফরাসি ক্লাবটির সমর্থকদের দুয়োর মুখে পড়েন এ তারকা। 

বিশ্বকাপজয়ী মেসির প্রতি ফরাসি সমর্থকদের এমন আচরণ মেনে নিতে পারেননি বিশ্বকাপজয়ী সাবেক ফ্রান্স তারকা ইমানুয়েল পেতিত। আরএমসি স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যখন আমি এটা শুনি আমার জন্য ফুটবলের অপমান।

Advertisement

এখানেই থামেননি পেতিত। বরং মেসিকে পিএসজি ছাড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, পিএসজি কোনো ফুটবল ক্লাব নয়। এটি একটি প্রাক-অবসর ক্লাব। 

পেতিত বলেন, যখন আমি দেখলাম তারা মেসিকে দুয়ো দিচ্ছে, এটা পুরো ফুটবলকে অসম্মান করা। যদি আমি মেসিকে কোনো পরামর্শ দিতে চাই তাহলে সেটা হবে, পিএসজি ছেড়ে চলে যাও। এটা কোনো ফুটবল ক্লাব নয়।

সাবেক বিশ্বকাপজয়ী আরো বলেন, মেসি একজন জাদুকর। তার চারপাশের খেলোয়াড়দের উপর নির্ভর করে ম্যাচে ভালো করা। শুধু পিএসজি সমর্থকরা বুঝতে পারে না যে মেসির চারপাশে একটি ভালো স্কোয়াডের প্রয়োজন, যেটি তাদের নেই এবং কখনও হবে না।

উল্লেখ্য, চলতি মৌসুম পরেই পিএসজির সঙ্গে শেষ হবে মেসির চুক্তি। এরপর তিনি ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বের যে কোনও ক্লাবে চলে যেতে পারবেন। যদিও পিএসজি এখনও তাকে দলে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে মেসিকে দলে ভেড়াতে বসে আছে বার্সেলোনা, ইন্টার মিয়ামি ও আল হেলালের মতো ক্লাব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!