ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ৪ এপ্রিল ২০২৩
অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

সিরিজের একমাত্র টেস্টের প্রথমদিনে লড়ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। যেখানে প্রথম ইনিংসে অল্পেই অল আউট হওয়ার শঙ্কায় পড়েছে টাইগারদের বোলিং আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আইরিশরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ সাত উইকেটে ১৬৭ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এ ম্যাচে দলটির হয়ে অভিষেক হয়েছে ৭ জন ক্রিকেটারের।

Advertisement

আয়ারল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জেমস ম্যাককলাম ও মুরে কমিন্স। দুজনের কেউই ব্যাট হাতে সফলতার মুখ দেখেননি। ফেরার আগে করেন যথাক্রমে ১৫ ও ৫ রান।

তিনে নেমে ১৬ রান করে আউট হন বালবির্নি। অধিনায়কের বিদায়ে বেশ বিপদেই পড়েছিল আইরিশরা। তবে এরপর দলের হয়ে হাল ধরেন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। এরই মধ্যে দুজন গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

দারুণ খেলতে থাকা টেক্টর অভিষেকেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ফিফটি পূরণ করার পর মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন তিনি। এর মাধ্যমে ভাঙে ক্যাম্ফারের সঙ্গে তার ৭৪ রানের জুটি।

এরপর জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। ক্যাম্ফারকে ৩৪ ও পিটার মুরকে ১ রানে সাজঘরে ফেরান তিনি। ছয় উইকেটে ১৪৫ রান নিয়ে চা বিরতিতে যায় আইরিশরা।

বিরতির পর আঘাত হানেন এবাদত হোসেন। এ পেসারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৯ রান করেন অ্যান্ডি ম্যাকব্রিন। লরকান টাকার ১৯ ও মার্ক আদাইর ৪ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!