ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির বাসায় চুরির চেষ্টা, বাড়িটিতে যা যা ছিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ৮ এপ্রিল ২০২৩
মেসির বাসায় চুরির চেষ্টা, বাড়িটিতে যা যা ছিল 
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের দীর্ঘ দিনের ঠিকানা ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সেখানে মেসির একটি বাড়ি আছে। এবারে সেই বাড়িতে চুরির চেষ্টা করেছিলেন কয়েকজন চোর। তবে তারা সফল হয়ননি। 

বৃহস্পতিবার সকালে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি বার্সেলোনার কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থিত মেসির বাড়িতে চুরির চেষ্টা চালান। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান গণমাধ্যম শনিবার জানিয়েছে বিষয়টি। 

জানা যায় সকালের দিকে দুজন অজ্ঞাতনামা ব্যক্তি তার সেই বাড়ির সীমানায় ঢুকে পড়েন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার দরজা ও জানালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন তারা। সেখানে সফল হতে না পেরে গ্যারেজ দিয়েও ঢোকার চেষ্টা করেছিল চোরেরা। কিন্তু ব্যর্থ হতে হয় সেখানেও।

Advertisement

চোরদের এই আসা-যাওয়ার ভিডিও ধরা পড়েছে মেসির বাসার নিরাপত্তা ক্যামেরায়। সেখানে দেখা যায় কালো হুডি পরে এসেছিল দুই চোর। তবে পুলিশ আসার আগেই তারা পালাতে পেরেছিল বলেও জানিয়েছে গণমাধ্যম। 

মেসির বিলাসবহুল এ বাড়িতে একটি ফুটবল খেলার মাঠ আছে। বাগানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যেখানে পরিবার নিয়ে রাতের খাবারও খাওয়া যাবে। এ ছাড়া সুইমিং পুল, বারবিকিউ করার আলাদা জায়গা আছে এবং বাসার ওপরের অংশ ‘নো ফ্লাই জোন’। অর্থাৎ, মেসির বাসার ওপর দিয়ে বিমান যেতে পারবে না।
 
কাতালান ক্লাব বার্সেলোনায় ২১ বছর কেটেছে মেসির। ক্যারিয়ারের বেশির ভাগ সাফল্য এ ক্লাবেই পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিংবদন্তি হিসেবে। বার্সার মাঠ ক্যাম্প ন্যু থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে কাস্তেলদেফেস অঞ্চলে মেসির বাসা। সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ২০১৩ সালে ২১ লাখ ডলারে বাড়িটি কেনার পর সেখানে আরও ৭০ লাখ ডলার খরচ করেন মেসি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!