[ খেলা ]
ঈদের পরেই মেয়েদের শ্রীলংকা সফর
ছবি: সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-২০ সিরিজ খেলতে এ মাসের শেষ দিকে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটির রাজধানী কলম্বোতে। দুই ফরম্যাটের ম্যাচের মধ্যে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে সার ওভালে। আর টি-২০ সিরিজের ম্যাচগুলো হবে এসএসসি গ্রাউন্ডে।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২৫ এপ্রিল লংকায় যাবে বাংলাদেশের মেয়েরা। এরপর আগামী ২৭ এপ্রিল শ্রীলংকা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।
আইসিসি ওইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে এই ম্যাচ গুলো খেলবে নিগার সুলতানার দল। আগামী ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ২ মে এবং আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মে। এই লিগে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯ম, আর শ্রীলঙ্কার সপ্তম।
.png)
ওয়ানডে সিরিজ শেষে দিন পাঁচ দিন বিরতি দিয়ে ৯ মে মাঠে গড়াবে প্রথম টি-২০ ম্যাচ। ১১ মে এবং ১২ মে হবে সিরিজের বাকি দুটির টি-২০ ম্যাচ।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!