ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

তারাবি নামাজের জন্য আইপিএল দেখা হচ্ছে না পাপনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ১৭ এপ্রিল ২০২৩
তারাবি নামাজের জন্য আইপিএল দেখা হচ্ছে না পাপনের
ছবি: সংগৃহীত

চলমান আইপিএল মাতাছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। মুস্তাফিজ আছেন দিল্লিতে ও লিটন আছেন কলকাতায়। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজ।

তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনো খেলার সুযোগ পাননি প্রথমবার আইপিএল খেলতে যাওয়া লিটনের। অভিষেকের অপেক্ষায় আপাতত সময় কাটছে সাইড বেঞ্চে বসেই।

এমনিতেই আইপিএলের তুমুল জনপ্রিয়তা আছে বাংলাদেশে। সেই জনপ্রিয়তা বাড়তি মাত্রা পেয়েছে টাইগার ক্রিকেটারদের অংশগ্রহণের কারণে। মুস্তাফিজদের খেলা দেখেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও। তবে এবার তারাবি নামাজের কারণে খেলা দেখার সুযোগ কমেছে তার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএল প্রসঙ্গে পাপন বলেন, 'আসলে আইপিএল খুব একটা দেখা হচ্ছে না। তবে আমি দেখি না যে তা নয় কিন্তু। কেকেআরের খেলা থাকলে আগে দেখি যে স্কোয়াডে (লিটন) এবং দিল্লির খেলা থাকলে দেখি স্কোয়াডে (মুস্তাফিজ) আছে কি না। যদি দেখি আছে তাহলে একটু দেখি। কারণ এখানে টাইমিংটা তারাবির সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে। তারপরেও আগে দেখি আছে কি না যদি থাকে তাহলে দেখার চেষ্টা করি।'

ক্রিকেটারদের আইপিএলে অনাপত্তি দেয়ার ইস্যুতে পাপন বারবারই বলেছেন ফ্র্যাঞ্চাইজিরা বাংলাদেশীদের খেলাবে কী না এ নিয়ে তার সন্দেহ আছে। তা যেন ফলে গেছে। দুই ম্যাচ যাবত লিটন বসে আছেন ডাগ আউটে, মোস্তাফিজকে চাটার্ড বিমানে উড়িয়ে নিয়েও প্রথম তিন ম্যাচ বসিয়ে রেখেছে ডাগ আউটে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!