[ খেলা ]
কোহলির সঙ্গে যে খেলায় মাতলেন আনুশকা
ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততার মাঝে কিছুটা সময় পেয়েই স্ত্রী আনুশকাকে নিয়ে ব্যাডমিন্টন কোর্টে নেমে পড়লেন বিরাট। ব্যাঙ্গালুরুর একটি আবাসিক এলাকায় পৌঁছে সেখানকার এক প্রতিযোগিতায় জয়ী দম্পতির সঙ্গে ব্যাডমিন্টন খেলতে কোর্টে নামেন কোহলি-আনুশকা। তাদের দেখে বেশ উচ্ছ্বসিত দেখা যায় ব্যাঙ্গালুরুর সেই আবাসিক এলাকার বাসিন্দাদের।
ব্যাডমিন্টন কোর্টে নেমে ভারতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘খেলাধুলাকে সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। আমি খুশি, এই সংস্থাটি এটার প্রয়োজনীয়তা অনুভব করে। তাদের উদ্যোগ খুবই আন্তরিক। ব্যস্ততার মাঝে স্থানীয় মানুষদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আশা করি আমরা অনেককে অনুপ্রাণিত করতে পারব। আগামী দিনে আপনারা খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবেন।’
উল্লেখ্য, ফিটনেস নিয়ে প্রতিযোগিতাটির আয়োজন করেছিল একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। যে সংস্থাটি কোহলির ব্যক্তিগত ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে থাকে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!