বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে কলকাতা। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেছে নাইট বাহিনী। এতে জয়ের জন্য ব্যাঙ্গালুরুর প্রয়োজন ২০১ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
.png)
এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কলকাতা। এদিন নাইটদের হয়ে উদ্বোধনী জুটিতে নারায়ন জগদীশানকে সঙ্গে নিয়ে ক্রিজে আসেন জেসন রয়।
ম্যাচের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন রয় ও নারায়ন। এ জুটিতে প্রথম ছয় ওভারে ৬৬ রান তোলে নাইটরা। দলীয় ৮৩ রানে দুর্দান্ত এ জুটিতে আঘাত হানেন ব্যাঙ্গালুরুর বৈশাক। এতে ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে যান নারায়ন।
এরপর ক্রিজে আসেন দুর্দান্ত ফর্মে থাকা ভেঙ্কটেশ আইয়ার। তাকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন রয়। তবে ফিফটির ইনিংস বড় করতে পারেননি এ ইংলিশ ব্যাটার। বৈশাকের বলে ৫৬ রানে তিনিও সাজঘরে ফেরেন।
বাইশ গজে প্রবেশ করেই ঝড় তোলেন কলকাতা দলপতি নীতিশ রানা। আইয়ার-রানা জুটিতে ১৬৩ রানে পৌঁছে যায় কলকাতা। এরপর হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন রানা। হাসারাঙ্গার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ৪৮ রানে আউট হয়ে যান তিনি।
পরের বলেই সাজঘরে ফেরেন আইয়ারও। এ ম্যাচে ২৬ বলে ৩১ রান করেন তিনি। এরপর রিংকু সিং ও ডেভিড উইজের ঝোড়ে ক্যামিওতে ২০০ রানে ছুঁয়ে ফেলে কলকাতা।
এদিন ব্যাঙ্গালুরুর হয়ে বৈভব ও হাসারাঙ্গা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ।