ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ সফরে আসছে ভারত, খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ২৮ এপ্রিল ২০২৩
বাংলাদেশ সফরে আসছে ভারত, খেলবে ওয়ানডে ও টি-২০ সিরিজ
ফাইল ছবি

চলতি বছরটা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। শ্রীলংকা থেকে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে দেশে ফিরে নিগার সুলতানা জ্যোতিদের প্রস্তুত হতে হবে ভারতের বিপক্ষে খেলার জন্য। 

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে আগামী জুন-জুলাইয়ে। ওয়ানডের পাশাপাশি টি-২০ সিরিজও থাকছে এ সিরিজে। 

মূলত বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ ওয়ানডের ম্যাচগুলো। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু করবে টাইগ্রেসরা। 

Advertisement

বর্তমানে তিনটি করে ওয়ানডে আর টি-২০ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলংকা সফরে রয়েছে বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এসএলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!