চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি।
এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন তার রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে এ ব্যাটারের।
.png)
এতদিন স্বীকৃত টি-২০তে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।
এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-২০ দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে তার।