ভারতের সাবেক এই কোচের মতে, রোহিত শর্মার অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কোহলিই উপযুক্ত।
২০২১ সালে ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক ছিলেন কোহলি। তার নেতৃত্বে সেবার সিরিজের প্রথম চার ম্যাচের টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। করোনাভাইরাসের ছোবলে পঞ্চম ও শেষ ম্যাচটি স্থগিত হয়ে যায়।
.png)
এরপর কোহলির ক্যারিয়ারে ঘটে যায় অনেক কিছু। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। হারান ওয়ানডের অধিনায়কত্বও। পরে টেস্ট অধিনায়ক হিসেবেও পথচলার ইতি টেনে দেন এ ব্যাটার। এতে তিন সংস্করণে ভারতের নেতৃত্ব পান রোহিত।
ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া সেই টেস্টটি গত বছরের জুলাইয়ে নতুন সূচিতে মাঠে গড়ায়। ওই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতের। কিন্তু চোটের কারণে তিনি ছিটকে যান। পরে দায়িত্ব পান জাসপ্রিত বুমরাহ। ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় ভারত।
রোহিত না থাকায় কোহলির ভারতকে নেতৃত্ব দেওয়া উচিত ছিল, এমনটাই বলেছেন শাস্ত্রী। তিনি বলেন, রোহিত যখন চোটে পড়ল, ভেবেছিলাম বিরাটকে অধিনায়ক করা হবে। আমি যদি এখনো দায়িত্বে থাকতাম... আমি তার (ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়) সঙ্গে কথা বলিনি।
এরপর তিনি বলেন, আমি বোর্ডের কাছে সুপারিশ করতাম যেন নেতৃত্বে কোহলিকে আনা হয়। সেটাই উপযুক্ত হতো। কারণ সে ওই দলের অধিনায়ক ছিল যারা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং সম্ভবত সেই দলের সেরাটা বের করে আনতে পারত।