[ খেলা ]
একদিন আগেই শেষ বাংলাদেশের ম্যাচের টিকিট
ফাইল ছবি
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব খেলতে এখন সিঙ্গাপুর অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (রোববার) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলার মেয়েরা। এই ম্যাচ ঘিরে প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
রোববার সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৬টায় ম্যাচটি শুরু হবে। তবে ম্যাচের একদিন আগেই সব টিকিট শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে রীতিমতো হতাশ হয়েছেন অনেক দর্শক।
এই ম্যাচ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পেয়ে আপ্লুত কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, সিঙ্গাপুরে আমরা দেশি ভাইদের সমর্থন পাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। আশা করি আগামীকাল আমরা এই সমর্থন কাজে লাগিয়ে মাঠে জয় আদায় করব।
.png)
বাছাইয়ের পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে আগামীকাল জিততেই হবে। ছোটন বলেন, টুর্নামেন্টে পরবর্তী পর্বে খেলতে হলে আমাদের জিততে হবে। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। সিঙ্গাপুর যথেষ্ট ভালো দল। কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা ট্যাকনিক্যালি খুব ভালো। আমরা নিজেদের খেলাটাই খেলতে চাই।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!