আজ ম্যাচের শুরুতে খেলার ৭ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওজুকউ ডেভিড (১-০)। বামপ্রান্ত থেকে সতীর্থের কাটব্যাকে গোল করেন তিনি। এক গোলে পিছিয়ে থেকে ঢাকা আবাহনী সমতায় ফিরতে দেরি করেনি। খেলার ১৮ মিনিটে ঢাকা আবাহনীকে সমতায় ফেরান ইউসেফ মোহাম্মদ (১-১)। কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে জাল কাপান তিনি। খেলার ৩৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবারও এগিয়ে যায়। মোহাম্মদ রকির ফ্রি কিকে ইকবাল হোসেন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর চট্টগ্রামের দলটি ব্যবধান আরও বাড়িয়ে নেয়। লং পাস থেকে বল পেয়ে ইফেগো ডেভিড পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে মুহূর্তে কাটিয়ে লক্ষ্যভেদ করেন।
৬৪ মিনিটে আবাহনী লিমিটেড দ্বিতীয় গোল শোধ দেয়। স্কোরলাইন হয় ৩-২ । কর্নার থেকে বল ঘুরে আসে ইউসেফের পায়ে, সিরিয়ান ডিফেন্ডার দেখেশুনে জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ম্যাচের বাকি সময়টুকু ঢাকার দলটি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। বাকি সময়ে গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকার আকাশি-নীলরা।
.png)
১৫ ম্যাচে তৃতীয় হারে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৩০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ দ্বিতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে।