ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ফাইনালে বাঁ হাতে টস করেছিলেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ৩০ মে ২০২৩
যে কারণে ফাইনালে বাঁ হাতে টস করেছিলেন ধোনি
ছবি: সংগৃহীত

আইপিএলের ফাইনালে টস করতে নেমে অন্য রকম কাজ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার হঠাৎ তাকে বাঁ হাতে টস করতে দেখা গেল। অতীতেও বাঁ হাতে টস করেছেন তিনি। কিন্তু বেশির ভাগ ম্যাচেই তাকে ডান হাতে টস করতে দেখা যায়।

ধোনি নিজেও ডান হাতি। সোমবার তাই তার এই কাজ দেখার পর জল্পনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, কেন এমন করলেন ধোনি?

কোনও দিক থেকেই অবশ্য যথেষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বিপক্ষ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ধোনির ডান দিকে দাঁড়িয়ে ছিলেন। ধোনি ডান হাতে টস করলে কয়েনের কোন পিঠটি উপরের দিকে রয়েছে সেটা হার্দিক সহজেই দেখতে পেতেন।

Advertisement

আর সেই ভিত্তিতে অনুমান করে ‘কল’ করতেন হার্দিক। কিন্তু ধোনি বাঁ হাতে টস করায় কয়েন দেখার সুযোগ হয়নি হার্দিকের। তিনি যে ‘কল’ করেন তা ভুল প্রমাণিত হয়। টসে জেতেন ধোনি।

বিপক্ষ অধিনায়ককে বোকা বানাতেই ধোনি এমন কাজ করেছেন বলে মন বিশেষজ্ঞদের। যদিও জোর দিয়ে বলা যায় না এটাই একমাত্র কারণ। যা-ই হোক না কেন, ধোনির বুদ্ধিতে মজেছেন সমর্থকরা। অনেকেই সেই বুদ্ধির তারিফ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিন শ্বাসরূদ্ধকর ফাইনালে শেষ বলে গুজরাটকে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে ধোনির দল চেন্নাই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!