উদ্বোধনী আসরে ২০২১ সালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলছে ভারত। একনজরে দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার এ ফাইনালের ফ্যাক্ট বক্স:
ভেন্যু: ওভাল, লন্ডন (স্টেডিয়ামের ধারন ক্ষমতা ২৭ হাজার পাঁচশ)
ম্যাচের সময়: ৭-১১ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা।
.png)
প্রাইজ মানি:
চ্যাম্পিয়ন দল - ১৬ লাখ মার্কিন ডলার
রানার আপ দল - ৮ লাখ মার্কিন ডলার
ভারত:
বিশ্ব র্যাংকিং: ১
অধিনায়ক: রোহিত শর্মা
কোচ: রাহুল দ্রাবিড়
শীর্ষ র্যাংকিংয়ের ব্যাটার: রোহিত শর্মা (১১)
শীর্ষ র্যাংকিংয়ের বোলার: রবিচন্দ্রন অশ্বিন (১)
ভারতীয় দল: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাত, ঈশান কিষাণ।
অস্ট্রেলিয়া:
বিশ্ব র্যাংকিং: ২
অধিনায়ক: প্যাট কামিন্স
কোচ: এন্ড্রু ম্যাকডোনাল্ড
শীর্ষ র্যাংকিংয়ের ব্যাটার: মার্নাস লাবুশেন (১)
শীর্ষ র্যাংকিংয়ের বোলার: প্যাট কামিন্স (৩)
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, আ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, মাইকেল নেসার, ট্রেভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।
শেষ পাঁচ ম্যাচ:
২০২১: ভারত তিন উইকেটে জয়ী (ব্রিসবেন)
২০২৩: ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী (নাগপুর)
২০২৩: ভারত ছয় উইকেটে জয়ী (দিল্লি)
২০২৩: অস্ট্রেলিয়া নয় উইকেটে জয়ী (ইন্দোর)
২০২৩: ম্যাচ ড্র (আহমেদাবাদ)
ফাইনালের পথ:
পয়েন্ট তালিকায় শীর্ষ ও দ্বিতীয় স্থান দখল করে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া-ভারত। ফাইনালে ওঠার তালিকায় ছিল উপমহাদেশের অপর দল শ্রীলংকাও। তবে উত্তেজনাকর ম্যাচের শেষ বলে নিউজিল্যান্ডের কাছে শ্রীলংকা হেরে গেলে ফাইনাল নিশ্চিত হয় ভারতের।
ম্যাচ অফিসিয়ালস:
আম্পায়ার: ক্রিস গিফানি (নিউজিল্যান্ড) এবং রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
থার্ড আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড)
ফোর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলংকা)
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)।