ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ হেরে বড় শাস্তি পেলো ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ১২ জুন ২০২৩
ম্যাচ হেরে বড় শাস্তি পেলো ভারত
ছবি- সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে ভারত। সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বপ্ন ভঙ্গ হলো দলটির। মন খারাপের মধ্যেই আরেকটি দুঃসংবাদ পেলেন রোহিত-গিলরা।

মূলত স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ভারত। ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে তাদের। অবশ্য বাদ যায়নি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। তাদেরকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্দিষ্ট সময়ের থেকে ভারত বোলিং শেষ করতে ৫ ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে ৪ ওভার ছিল অস্ট্রেলিয়া। 

Advertisement

আইসিসির নিয়ম অনুযায়ী, আচরণবিধির ২.২২ ধারা মোতাবেক খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও প্যাট কামিন্স নিষেধাজ্ঞা মেনে নেয়ায় শুনানির আর প্রয়োজন নেই। 

দলীয় শাস্তির বাইরেও লেভেল ১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে শুভমান গিলকে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে উদীয়মান এই ব্যাটারের নামের পাশে। 

গত দুই বছরের মধ্যে এটি শুভমানের প্রথম অপরাধ। ভারতীয় ব্যাটার শাস্তিটি পেয়েছেন সামাজিক মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায়। এজন্য গিলকে আচরণবিধি ২.৭ ধারা ভঙ্গ করায় শাস্তি দিয়েছে আইসিসি। 

ধারাটি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জনসাধারণের সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করা সম্পর্কিত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!