সোমবারের মধ্যে সব দলই উপস্থিত থাকতে পারলেও পাকিস্তানের পক্ষে ভেন্যুর শহরে থাকা সম্ভব হচ্ছে না। কারণ সবার শেষে দলটি ভারতের ভিসা পেয়েছে। সাফ ও পাকিস্তান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
আজ মরিশাস সময় সন্ধ্যার দিকে পাকিস্তান দল ভারতের ভিসা সংগ্রহ করে। ভিসা পাওয়ার পর পাকিস্তান দল এখন টিকিট নিশ্চিতের চেষ্টা করছে। এত স্বল্প সময়ে একই ফ্লাইটে এত টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্যই। পরশু দিন বুধবার সন্ধ্যায় স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ।
.png)