এদিন ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১৫ রান তুলে ডাচরা। জবাবে খেলতে নেমে ৫০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।
ম্যাচের শুরুতে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুইয়ান দলনেতা ক্রেইগ আরভিন। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে আসে ১২০ রান। দুই ওপেনারই অর্ধশতকের দেখা পান। ৬৭ বলে ৫৯ রানে থামেন ম্যাক্স ও’ দাউদ। আর ১১১ বলে ৮৯ রান করেন বিক্রমজিৎ সিং।
.png)
এদিকে ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান দলনেতা স্কট এডওয়ার্ডস। ফিফটি পূরণের পর আউট হন ৮২ রানে। এছাড়া ২১ বলে ৩৪ রান করেন সাকিব জুলফিকার।
রান তাড়া করতে নেমে ৮০ রানের ওপেনিং জুটি পায় জিম্বাবুয়ে। ৪৮ বলে ৫০ রান করে আউট হন দলনেতা ও ওপেনার আরভিন। আরেক ওপেনার আউট হওয়ার আগে করেন ৪০ রান। আর ওয়েস্লে ম্যাধেভেরের ব্যাট থেকে আসে ১০ রান।
ফিফটি পূরণের পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন শেন উইলিয়ামস। কিন্তু থেমেছেন ৯১ রানে। মাত্র ৫৮ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও দুটি ছয়ে সাজানো। উইলিয়ামস না পারলেও শতক পূর্ণ করেছেন সিকান্দার রাজা। শতক পূরণের পর অপরাজিত থাকেন ১০২ রানে। বার্ল অপরাজিত থাকেন ২২ রানে।