[ খেলা ]
অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিতে ইমরান
ছবি: সংগৃহীত
এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছেন ইমরান। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে হিটে ৩ নম্বর লেনে ১০.২৫ সেকেন্ড টাইমিংয়ে করে দ্বিতীয় হয়েছেন তিনি। যার সুবাদে আসরটির সেমিফাইনালে পৌঁছে গেছেন তিনি।
এর আগে এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনালে উঠেনি বাংলাদেশ দল। বাংলাদেশি ইমরান এবারে উঠলেন প্রথম। আগামীকাল সকালে সেমিফাইনালে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল থেকে উত্তীর্ণ হতে পারলে বাংলাদেশি নামবেন পদকের লড়াইয়ে।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরান জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে। ইমরানের জাতীয় পর্যায়ে সেরা টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড।‘
.png)
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে ইমরান বলে মন্তব্য করে মন্টু আরো বলেন, ‘ইমরান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও সে ভালো পারফর্মার এটাও প্রমাণ করছে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইমরানুর রহমান
লিংক সফলভাবে কপি হয়েছে!