বিশ্বকাপ বাছাইয়ের ড্র বাংলাদেশের জন্য ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের এই অধিনায়ক। জামাল বলেন, ‘প্লে অফে অন্য প্রতিপক্ষগুলো বেশি শক্তিশালী ছিল। মালদ্বীপের বিপক্ষে খেলা পড়ায় আমি মনে করি ভালো হয়েছে।’
মালদ্বীপকে পেয়ে উচ্ছ্বসিত হওয়ার কারণও ব্যাখা করেছেন জামাল। তিনি বলেন, ‘মালদ্বীপকে আমরা সাফ চ্যাম্পিয়নশিপে হারিয়েছি। যে কারণে মানসিকভাবে আমরা আত্মবিশ্বাসী থাকব। অক্টোবরের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আমরা সেজন্য প্রস্তুত থাকব। তবে সামগ্রিকভাবে ড্র নিয়ে আমি সন্তুষ্ট।’
.png)
এএফসি আজ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এক ও দুই রাউন্ডের ড্র সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মালদ্বীপকে প্লে অফে হারাতে পারালে ‘আই’ গ্রুপে পড়বে।
সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও লেবানন। এই তিন প্রতিপক্ষ একে অন্যের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর থেকে ২০২৪ সালের জুনের মধ্যে।