ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতির মুখে ইতালিয়ান ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬, ৬ আগস্ট ২০২৩
৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতির মুখে ইতালিয়ান ক্লাবগুলো
ফাইল ছবি

কোভিড এবং মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারণে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ইতালিয়ান পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রায় ৩.৬ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বলে বার্ষিক রিপোর্টে বলা হয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী শীর্ষ তিন বিভাগে প্রতি বছর ক্ষতি হয়েছে ১.২ বিলিয়ন ইউরো। মহামারীর আগে ২০১৮-১৯ মৌসুমে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ছিল ৪১২ মিলিয়ন ইউরো। 

শুধুমাত্র ২০২১-২২ মৌসুমে ক্লাবগুলোর সর্বোচ্চ ১.৪ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। বার্ষিক রিপোর্ট প্রকাশের ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এই মৌসুমে ইতালিয়ান পেশাদার ফুটবলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ইউরো। এক বছরে যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

Advertisement

রিপোর্টে এই ক্ষতির পরিমাণ পুষিয়ে নেয়ার জন্য ইতালি ও তুরষ্কের ইউরো ২০৩২’র যৌথ বিডকে স্বাগত জানানো হয়েছে। টিকেট বিক্রির রাজস্ব থেকে এই দুই দেশের লাভের প্রত্যাশা করা হয়েছে।

ইতালিয়ান পেশাদার ফুটবলের সব লিগে টিকেট থেকে ২০২১-২২ মৌসুমে ২৫৪ মিলিয়ন ইউরো রাজস্ব এসেছে। আগের বছর এর পরিমাণ ছিল ২২৬ মিলিয়ন ইউরো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে ৩৪১ মিলিয়ন ইউরোর তুলনায় যা অনেক কম। 

বিপরীতে প্রিমিয়ার লিগে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেড একাই ২০২১-২২ মৌসুমে টিকেট থেকে ১২৬ মিলিয়ন ইউরো আয় করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!