ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজিতে থাকতে চান না নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৪, ৮ আগস্ট ২০২৩
পিএসজিতে থাকতে চান না নেইমার
ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব পিএসজি থেকে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি চলে যাওয়ার পর এমবাপ্পে ও নেইমার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। তবে এরমধ্যে আগামী মৌসুমে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে এটা একপ্রকার নিশ্চিত। কারণ আসন্ন মৌসুমে ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করেননি ফরাসি সুপার এমবাপ্পে।

এর মধ্যে নতুন খবর। নেইমারেও ক্লাবে থাকতে চান না। নিজের ক্লাব ছাড়ার বিষয়টি পিএসজিকে জানিয়েছেন তিনি। 

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’জানিয়েছে, গত  রোববার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে।

Advertisement

নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর ব্যাপারটা নতুন সমস্যা পিএসজি কোচ লুইস এনরিকের জন্য। কারণ মৌসুম শুরুর আগেই হয়তো নেইমার ও এমবাপ্পেকে হারাতে পারেন।

লেকিপ জানিয়েছে, পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মনে উঠে গেছে নেইমারের। এ জন্যই নাকি তিনি পিএসজি ছাড়তে চান। 

পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী নেইমারকে ক্লাব ছাড়তে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করেছিল। নেইমারের যুক্তি, ছয় মৌসুম ধরে পিএসজির হয়ে লড়াইয়ের পরও ভক্তদের এই সমালোচনার কারণ তার বোধগম্য নয়।

তবে স্কাই স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমার মনে করেন না কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে তিনি থাকবেন। আর পিএসজিও নতুন পরিকল্পনা করে এগোতে চায়। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!