ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মৌসুমের প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করল মার্টিনেজরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১৩ আগস্ট ২০২৩
মৌসুমের প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করল মার্টিনেজরা
ছবি: সংগৃহীত

গত মৌসুমে সবাইকে চমক দিয়ে শেষ চারে থেকে মৌসুম শেষ করে নিউক্যাসল ইউনাইটেড। নতুন মৌসুমে নতুন ভাবে শুরু করতে চায় দলটি। যার কারণে লিগের প্রথম ম্যাচেই চমক দিয়েছে সৌদি মালিকায় থাকা ক্লাবটি।

শনিবার মৌসুমের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৫-১ গোলে জিতে নতুন বার্তা দিয়েছে এডি হাউয়ের শিষ্যরা। 

গতকাল রাতে সেইন্ট জেমস পার্কে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দলকে খেলার ৬ মিনিটে প্রথম গোল দেয় নিউক্যাসল। গোল করেন সান্দ্রো টোনাইল।

Advertisement

১১ মিনিটে গোল শোধ করেন অ্যাস্টন ভিলার মৌসা ডিয়াবি (১-১)। খেলার ১৬ মিনিটে আবারো লিড নেয় নিউক্যাসল। এবার গোল করেন স্ট্রাইকার আলেক্সজান্ডার ইকাস (২-১)। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল। 

দ্বিতীয়ার্ধে খেলার ৫৮ মিনিটে আবারো নিউক্যাসলকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ইসাক (৩-১)। এরপর ৭৭ মিনিটে কালাম উইলসন গোল করলে নিউক্যাসল ৪-১ গোলের লিড নেয়।

খেলার শেষ দিকে অ্যাস্টন ভিলার জালে শেষ পেরেক ঠুকে দেন নিউক্যাসলের হার্ভি বার্নেস (৫-১)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল ইউনাইটেড। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!