এদিকে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এমবাপ্পে। তিনি আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে বিক্রি হলে ক্ষতির মুখে পড়বে ক্লাবটি। তাই এই মৌসুমে তাকে অন্য ক্লাবে পাঠিয়ে দিতে চায় পিএসজি। এজন্য রিয়ালসহ কয়েকটি ক্লাবের সঙ্গে চড়া মূল্য নিয়ে কথা বলেছে ক্লাবটি। তাতে লাভ হয়নি পিএসজির।
তবে পিএসজি কড়া ভাষায় তাকে জানিয়েছিল- হয় ক্লাব ছাড়ো নয়তো চুক্তি নবায়ন করো। এর কোনটি না করলে পুরো মৌসুম বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দিয়েছিল ক্লাবটি। ওই সময় গুঞ্জন বেরিয়েছিল- বেঞ্চে বসে মৌসুম কাটাতেও রাজি তিনি। তারপরও চুক্তি নবায়ন করবেন না।
.png)
দুপক্ষের এমন কঠোর অবস্থানের পর আপাত দৃষ্টিতে ক্লাবই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করা হয়। সে কারণেই হয়তো দলের বড় তারকাকে তারা বসিয়ে রাখার চেয়ে ক্লাবের পক্ষে মাঠে কাজে লাগাতে চাইছে!
এক বিবৃতিতে পিএসজি কর্তৃপক্ষ বলছে, ‘পিএসজির সঙ্গে লঁরিয়ে’র ম্যাচের আগে ক্লাব ও এমবাপের মধ্যে একটি গঠনমূলক এবং ইতিবাচক বৈঠক হয়েছে। এরপর থেকে এই তারকা ফুটবলার পিএসজির প্রথম স্কোয়াডের অনুশীলনে যোগ দিয়েছেন।’
২০২৪ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি এমবাপের। তার মানে এক মৌসুম পরই তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সঙ্গে এক বছর প্যারিসে থাকলে মোটা অঙ্কের বোনাসও ঘরে তুলবেন ২৪ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার।