[ খেলা ]
বিশ্ব অ্যাথলেটিক্স
হিটে প্রথম হয়েছেন ইমরানুর রহমান
ছবি: সংগৃহীত
বিশ্ব অ্যাথলেটিক্সে দারুণ শুরু করেছেন বাংলাদেশি ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে প্রথম হয়েছেন তিনি। এতে তিনি ১০.৫০ সেকেন্ড টাইমিং করেন। তাতেই প্রথম হয়েছেন ইমরান।
শনিবার হাঙ্গেরীর বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের কয়েকটি হিট অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সবাইকে পেছনে ফেলেছেন। ইমরান যেটিতে অংশগ্রহণ করেছেন মূলত সেটি বাছাই রাউন্ড। এ রাউন্ডের শীর্ষ অ্যাথলেটরা মূল পর্বে সরাসরি খেলেন।
ইমরানের এই অর্জন নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইমরানুর রহমান
লিংক সফলভাবে কপি হয়েছে!